স্টাফ রিপােটার: ঢাকার আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে যাত্রী নিয়ে একটি ট্রলারডুবিতে নারী ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ১৮ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।বিকাল সোয়া ৫টা পর্যন্ত মোট ৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন নারী ও বাকি ৪ জন শিশু। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল ও সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে এখনো পর্যন্ত তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানান, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে পাঠানো হয়। পরে সেখানে উদ্ধারে অংশ নেয় সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল থেকে বিকাল পর্যন্ত- টানা অভিযান চালিয়ে নিখোঁজ ৭ জনের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো দুইজন নিখোজ রয়েছেন। তাদেরকে উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে তুরাগ নদীতে যাত্রীবাহী একটি ট্রলারের সঙ্গে বুলগ্রেটের সজোরে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। আমরা সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনার খবর পাই। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫০ মিনিটের দিকে উদ্বার কাজ শুরু করেন।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, ওই যাত্রীবাহী ট্রলারে নারী, শিশুসহ মোট ১৮ জন ছিলেন। তাদের মধ্যে সাতজন নিখোঁজ ছিলেন। বাকিরা সাঁতরে তীরে উঠে যান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments