সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখি সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী ও পিকআপ ভ্যান চালক মৃত্যুবরন করেন। আহত হয়েছে আরো ৬ জন।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শামছুল ইসলাম (৫০) সদর উপজেলার ছোনটিয়া পটল গ্রামের সোবহানের ছেলে এবং আনোয়ার হোসেন (৪০) টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার হরিপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। তারা দুজনই সবজি ব্যবসায়ী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যান চালক সুজা মিয়ার মৃত্যু হয়।
আহতরা হলেন জালাল উদ্দিন, মো. ওজি, মৌসুমী, সুজা মন্ডল, শরিফা ও শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শামছুল ইসলাম ও আনোয়ার হোসেন সবজি কেনার জন্য জামতলী থেকে পিকআপ ভ্যান নিয়ে জামালপুরে দিকে আসছিল। অপরদিকে জামালপুর থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই সবজি ব্যবসায়ী মারা যান। এ সময় পিকআপ ভ্যানের চালক ও সিএনজির যাত্রীসহ ছয়জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানের চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন,' সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৬ জন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments