ডেস্ক রিপোর্টঃ জাসদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভা আগামীকাল ৭ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন জাসদের সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও কার্যকরী সভাপতি এড. রবিউল আলম। এ প্রতিনিধি সভায় জাসদের ঢাকা জেলা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ জেলা কমিটি ও এ সকল জেলা কমিটির অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা কমিটির নেতৃবৃন্দ প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করবেন মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি ও পরিচালনা করবেন শরীয়তপুর জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা স.ম. আব্দুল মালেক।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments