রংপুর অফিস: সম্প্রীতি রক্ষায় স্থানীয় পর্যায়ে ধর্মের শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিশ্টজনেরা। তারা বলেছেন, কোন ধর্মই সহিংসতাকে সমর্থন করে না। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে না। এক বা দুই শতাংশ মানুষ ধর্মীয় সম্প্রীতি নষ্ঠের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
আজ শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল এর উদ্যোগে আয়োজিত একটি আন্তঃধর্মীয় সংলাপে এ সব কথা বলেন তারা। সার্পের নির্বাহী পরিচালক হিমাংসু চন্দ্র চন্দের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা, কার্ক ইন এক্টি এর পোর্টফোলিও কোঅর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য, ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. খলিলুর রহমান, ঠাকুরগাঁও হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সত্যজিত কুন্ডু, ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর পিন্টু দাস, বৌদ্ধভিক্ষু সমানন্দ ভিক্ষু, রামকৃষ্ণ মিশনের পৃষ্টপোষক বাসুদেব ব্যানার্জি প্রমূখ।
সংলাপে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহিরা বলেন, সারাদেশে ধর্মীয় অস্থিরতা সৃষ্টি অপচেষ্টা চলছে। এ সমস্যা সমাধানে পরিবার থেকে সম্প্রীতির শিক্ষা দেওয়া প্রয়োজন। শিশুকে বিনীত, শ্রদ্ধা ও সহনশীলতার শিক্ষা দিতে পারলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি পাবে ও জাতি এগিয়ে যাবে।
ম্যাটিল্ডা টিনা বলেন, দেশে মানুষের যে বৈচিত্র্য রয়েছে সেটিই আমাদের শক্তি। সকল ভেদাভেদ ভুলে আমাদের মানবিক হতে হবে। এধরণের কর্মসূচী ভূলভ্রান্তি দুর করে, সহনশীলতা বৃদ্ধি করে, এধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকার, ন্থানীয় সংগঠনসহ সকলকে এগিয়ে আসতে হবে।
খতিব খলিলুর রহমান বলেন, পৃথিবীর সকল মানুষই এসেছে একই জায়গা থেকে। তাই বৈষম্য করার কোন সুযোগ নেই। একটা সময় ছিলে যখন কেউ ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করতো না। সেই জায়গায় ফিরে যেতে সকলকে প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। সংখ্যালঘু, সংখ্যাগুরু না বরং সকলকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে হবে।
সত্যজিত কুন্ড বলেন, রাজনীতিতে ধর্মের ব্যাবহার শুরু হয়েছে, যা সম্প্রীতি বজায় রাখতে বাধার সৃষ্টি করছে। রাজনীতির মধ্য দিয়ে ধর্মীয় বিভেদ সৃুষ্টি করা হয়েছে। সাধারণ জনগনকে যুক্ত করে আন্তঃধর্মীয় সংলাপগুলি প্রত্যান্ত গ্রামে নিয়ে যাওয়া জরুরি।
সমানন্দ ভিক্ষু বলেন, মানবজাতির ধর্ম একটাই, কোন ভেদাভেদ সৃষ্টি না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নৈরাজ্য ও বিভেদ সৃষ্টি যেন না হয় সেজন্য সকলকে এগিয়ে আসতে হবে। ধর্ম, বর্ণ বিভাজন করলে শুধুই বিভাজন তৈরী হবে, বিগত দিনে কি হয়েছে সেটি বিবেচনা না নিয়ে বরং শিক্ষা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য কাজ করতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments