ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (৯ জুন) এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা চাষ এবং খাদ্য ও পানীয়তে এর ব্যবহার বৈধ করেছে থাইল্যান্ড। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দেশটি তার কৃষি ও পর্যটন খাতকে সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে, খাদ্য এবং পানীয়তে এর ব্যবহার বৈধ করলেও দেশটিতে গাঁজা ধূমপান এখনো অবৈধ।
ব্যথা এবং ক্লান্তি দূর করার জন্য ৪ বছর আগে ঔষধি হিসেবে মারিজুয়ানা বৈধ করে থাইল্যান্ড।
তবে এখনই উরুগুয়ে ও কানাডার মতো গাঁজার ধূমপান বৈধ করার কোনো পরিকল্পনা নেই তাদের।
গাঁজাকে একটি অর্থকরী ফসল হিসাবে চিহ্নিত করে কৃষকদেরকে এর উৎপাদন বাড়ানোতে উৎসাহিত দিচ্ছে দেশটি।
শুক্রবার থেকে শুরু হয়েছে থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রীর ১ মিলিয়ন মারিজুয়ানার চারা বিতরণ প্রকল্প।
তবে এর জন্য গাঁজা চাষীদের PlookGanja নামক একটি সরকারি অ্যাপে নিবন্ধন করে গাঁজা চাষ করতে হবে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ এতে সাইন আপ করেছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাঁজার নির্যাস থেকে তৈরি প্রসাধনী এবং খাদ্যসহ ১ হাজার ১৮১টি পণ্য অনুমোদন করেছে তারা।
প্রতিবেদন থেকে আরো জানা গেছে, এই শিল্প থেকে ২০২৬ সালের মধ্যে ৪৩৫ মিলিয়ন ডলার আয়ের আশা করছে দেশটি।আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments