মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় ৩৭.৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৮ আগস্ট) রাত সোয়া ৩টায় পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলো: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কামালপুর পূর্বপাড়া গ্রামের মোঃ রঙ্গু মিয়ার (হেলপার) ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫) ও একই গ্রামের মোঃ আনু মিয়ার ছেলে মোঃ ছবির মিয়া (২৬)।
সোমবার (৮ আগস্ট) সকালে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নাটোর জেলা হতে ১টি ডাম্পার ট্রাকের আড়ালে গাঁজা পরিবহন করে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া বাজারের সামনের রাস্তায় চেকপোষ্ট পরিচালনা করে র্যাব সদস্যরা। চেকপোষ্ট পরিচালনাকালীন রাত সোয়া ৩টায় তথ্য অনুযায়ী ১টি হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেয়া হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩জন ব্যক্তি পিকআপের দরজা খুলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই তাদের গ্রেফতার করা হয়। তবে একজন পালিয়ে যায়। একই সময় জব্দ করা হয় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা জানায়, কুমিল্লা জেলার অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে ডাম্পার ট্রাকের ভেতর বিশেষ কায়দায় গাঁজা লুকিয়ে রাজশাহী মহানগরীর দিকে বিক্রয়ের উদ্দেশ্যে আসছিল।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সোমবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments