স্টাফ রিপোটার:আগে বিদেশ নয়, নিজের দেশ ভ্রমণের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এক জীবনে নিজের এই দেশের (বাংলাদেশ) সব বৈচিত্র্য দেখে শেষ করা যাবে না। তাই আগে নিজের দেশের ৫৬ হাজার বর্গমাইলের বৈচিত্র্য দেখা উচিত। অথচ ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।
আজ মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘ঘুরে দেখো বাংলাদেশ উইথ ট্যালেন্ট ট্যুরিস্ট কম্পিটিশন’ এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা হাওর অঞ্চলের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। চরের জীবনযাত্রা ও পরিবেশ বৈচিত্র্যময়। আমাদের সুন্দরবন আছে, আরো বনাঞ্চল আছে, চা বাগান আছে। ঢাকা শহর থেকে একটু বেরুলেই বিস্তীর্ন সবুজে চোখ জুড়িয়ে যায়। তার সঙ্গে সারা দেশে নানান জায়গায় অসংখ্য পুরাকীর্তি ছড়িয়ে আছে, আগের জমিদার, রাজাদের বাড়ি-ঘর আছে। যদিও বেশি ভালোভাবে সংরক্ষিত হয়নি। তবে অনেকগুলো ভালোভাবে সংরক্ষিত আছে। আমাদের মন্দির, মসজিদ আছে যেগুলোতে অনেক পর্যটক যান। কান্তজীর মন্দির কী অসাধারণ। টেরাকোটার কাব্য বলা হয়। না দেখলে বর্ণনা করে বোঝানো সম্ভব নয়।
মন্ত্রী আরো বলেন, দেশের নানান জায়গায় সুন্দর সুন্দর দিঘি আছে। তারপর আমাদের দেশে বিভিন্ন উৎসব আছে, বারো মাসে তের পার্বণ, আছে বিভিন্ন খাবারের বৈচিত্র্য। পাহাড়ি এলাকায় পোশাকের বৈচিত্র্য আছে। এত কিছু দেখার আছে, যা এক জীবনে দেখা সম্ভব নয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments