ডেস্ক রিপোর্ট: দ্রব্য মূল্যের ঊর্ধ্বোগতীতে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ, মজুরি ঘোষণার পূর্ব পর্যন্ত ৬০% মহার্ঘ ভাতা প্রদান, শ্রমিক স্বার্থ বিরোধী পরিসেবা বিল বাতিলের দাবীতে ঐক্যবদ্ধ মত দিয়েছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক টিইউসির নেতৃবৃন্দ। ২২ মে সোমবার এক যৌথ বৈঠকে নেতৃবৃন্দ এইসব দাবী তোলেন। হাতিরপুলে অবস্থিত গার্মেন্টস শ্রমিক সংহতির অফিসে বিকেল ৪ টায় শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার লিমার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক টিইউসির সভাপতি এড মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের এড মাহবুবুর রহমান ইসমাইল, শামীম ইমাম, প্রকাশ দত্ত, রাজু আহমেদ, সাইফুল ইসলাম, বাবুল হোসেন, আবুসাঈদ প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকা মজুরি ঘোষণা, শ্রমিক ছাঁটাই, রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক স্বার্থ বিরোধী পরিসেবা বিল বাতিলের জোর দাবী জানান। সেইসঙ্গে ২৫ হাজার টাকা মজুরি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য অপরাপর সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান
বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবীতে আগামীকাল ২৪ মে ’২৩ বুধবার সকাল ১১ টায় মজুরী বোর্ড এর সামনে বিক্ষোভ সমাবেশ ও বোর্ড সদস্যদের স্মারক লিপি পেশ করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments