ডেস্ক রিপোর্ট: বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, খাদ্যসহ নিত্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ অর্ধহারে এমনকি অনাহারে জীবন-যাপন করছে। এই পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে, যা নতুন ধরনের দুর্ভিক্ষের আলামত। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক সূচকসমূহ একরকম মিথ্যাচার বৈ আর কিছু নয়। বাস্তবতা হলো বেঁচে থাকার জন্য নিম্নআয়ের মানুষকে খাদ্য তালিকা সংকোচিত করতে হচ্ছে। সরকারের তথাকথিত সব অগ্রাধিকার বাদ দিয়ে এখনই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়া হয়, তবে অচিরেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সরকারের কর্তাব্যক্তিদের বাগাড়ম্বর দেখে মনে হয় না এ নিয়ে তাদের কোন ভ্রুক্ষেপ আছে। আজ বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলীর পরিচালনায় আজ ১৫ মার্চ ২০২৩, বুধবার, বেলা ১১টায় ঢাকার পুরানা পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার, সংগঠনের কার্যকরি সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, কেন্দ্রীয় নেতা আফছার আহমেদ, আব্দুল হক, আব্দুল কাইয়ুম, শাহীনা আক্তার, নৌফা আলী, মো. সেলিম, শফিক আহমেদ, অনিক রায়, মো. নাদিম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments