স্টাফ রিপোর্টার: পবিত্র রমজানে বাংলাদেশের গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার ও চমক নিয়ে হাজির হয়েছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এ রমজানকে স্মরণীয় করে রাখতে ব্র্যান্ডটি গ্রাহকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে অফার করছে দেশের বাইরে ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুর এবং দেশের অভ্যন্তরে ৮০ হাজার টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরও।
আজ থেকে শুরু হয়ে রিয়েলমির এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত এবং এতে গ্রাহকরা বিশেষ বিশেষ সব অফার উপভোগের সুযোগ পাবেন। দেশজুড়ে রিয়েলমির সকল আউটলেটে এই অফারগুলো পেতে পারবেন গ্রাহকরা এবং এ ক্যাম্পেইনে উপহার হিসেবে সবার জন্যই থাকছে বিশেষ কিছু।
এছাড়া- রিয়েলমি তাদের বিশেষ কিছু ফোনের মডেল, যেমন- নোট ৬০এক্স, নোট ৬০, সি৬১, সি৬৩, সি৭৫ এবং রিয়েলমি ১২-এ "বাই ওয়ান গেট ওয়ান-বোগো" অফার দিয়েছে। আর তাই প্রিয়জনদের স্মার্টফোন উপহার দেবার মাধ্যমে গ্রাহকরা তাদের আনন্দ দ্বিগুণ করে তুলতে পারবেন।
বোগো অফারের পাশাপাশি রিয়েলমি ১২-এ ডিভাইসের দামও কমানো হয়েছে। ক্যাম্পেইনকালে ২৯,৯৯০ টাকার এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।
এছাড়া- রমজানের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে রিয়েলমি দিচ্ছে- বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড; যাতে করে গ্রাহকরা তাদের প্রিয় মুহূর্তগুলো সহজেই বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। পাশাপাশি রমজান মাস জুড়ে গ্রাহকরা বিনামূল্যে বাংলালিংক ডেটা বান্ডেল তো পাচ্ছেন-ই। নিকটস্থ রিয়েলমির যেকোনো আউটলেট থেকে এই ক্যাম্পেইন বিস্তারিত জানা যাবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments