বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং কবি জসীম উদ্্দীন হল রানার্স-আপ হয়েছে। এ প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল রানার্স-আপ হয়েছে। এছাড়া, আন্তঃহল ওয়াটার পোলো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল রানার্স-আপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গতকাল ০৪ জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এ এস এম মোস্তফা আল মামুন, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে যৌথভাবে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শেখ জামিল হাসান ও কবি জসীম উদ্দীন হলের রাকিবুল ইসলাম তুষার। ছাত্রীদের গ্রুপে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন শামসুন নাহার হলের জুয়াইরিয়া ফেরদৌস।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments