সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে লাঞ্ছিতের ঘটনায় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহর অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
১৯ ডিসেম্বর (রবিবার) দুপুরে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় করা মামলায় পৌর মেয়রকে অবিলম্বে গ্রেফতার ও অপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমসহ ইউপি নির্বাচনের সব কাজ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য,১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম পরে বলায় ক্ষিপ্ত হয়ে উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments