স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, স্বৈরাচার খুনী হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহত আন্দোলনকারীদের রক্তের সাথে বেঈমানীর সামিল।
তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ৬ মাস সময় অতিবাহিত করেছে কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না।
শনিবার ঢাকা মহানগর উত্তর আয়োজিত পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি গুলশান ২ নম্বর থেকে শুরু করে বনানী গিয়ে শেষ হয়। এতে সংঠনের শতশত নেতাকর্মী যোগ দেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দ্যেশ্য করে জুয়েল বলেন, দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করুন, প্রয়োজনে ইন্টারপোল এর সাহায্য নিন। তিনি অভিযোগ করে বলেন, আপনারা যখনি হাসিনার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে তখন একটু হম্বিতম্বি করেন কিন্তু কার্যত: এখনো হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেন না।
ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহবায়ক বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এর নামে কালক্ষেপণ করছে, তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। এদেশের জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়; জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে। তিনি অতি দ্রুত নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এর বিষয়ে বিশেষ জোর দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতি আহবান জানান।
ঢাকা মহানগর উত্তর যুবদল এর যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments