জামাত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে: জাসদ

প্রকাশ : 30 Jul 2024
জামাত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে: জাসদ

ডেস্ক রিপোর্ট:  জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৩০ জুলাই ২০২৪ রাতে এক বিবৃতিতে গতকাল সন্ধ্যায় ১৪ দল নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ১৪ দলের সভায় চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জাসদ কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি যখন উঠেছিল তখনই নিষিদ্ধ করা হলে ২০১৩, ২০১৪, ২০১৫ এর সন্ত্রাসবাদী ধ্বংসাত্মক সহিংসতার তান্ডব দেখার পর ২০২৪ সালে জুলাই মাসে সরকারী চাকুরিতে কোটা আন্দোলনের মুখোশে জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবির এবং তাদের রাজনৈতিক পার্টনারদের সুপকল্পিত সুসংগঠিত সন্ত্রাসবাদী ধ্বংসাত্মক সহিংসতা, নাশকতা দেখতে হতো না। জাসদ কেন্দ্রীয় কমিটি ১৪ দলের সিদ্ধান্তের আলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে নিষিদ্ধ করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। জাসদ একই সাথে সন্ত্রাসবাদী জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী হিসাবে চিন্থিত করে তাদের তালিকাও প্রকাশ করার দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর

;