দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের দাড়েরপাড়া গইড়ির মাঠে একটি বরই গাছে জাহানারা খাতুন (৪৫) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে দাড়েরপাড়া গইড়ির মাঠে পুকুরপাড়ে একটি বরই গাছে জাহানারা খাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় মাঠের লোকজন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন জাহানারা খাতুনকে হত্যা করে বরই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।
তবে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি তদন্ত করে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments