ইবি প্রতিনিধি : মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ বন্ধ হচ্ছে আগামী বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১০টা থেকে। ছুটি শেষে ১৯ এপ্রিল যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে।
শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামী ০৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে আবাসিক হলসমূহও বন্ধ থাকবে। এর আগে ১১ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল সকাল ১০ টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০ এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ তারিখ সকাল ১০ টায় হল খুলে দেব।
তিনি আরো জানান, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগেই চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments