ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সভা সাম্রাজ্যবাদী অপতৎপরতা, চরম দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, বাজার সিন্ডিকেট ভেঙে দিতে ‘রুখো আমিরিকা, রুখো বিএনপি জামাত’ এই শ্লোগানে আগামী ১৫-৩০ সেপ্টেম্বর ২০২৩ প্রচার পক্ষ পালনের কর্মসূচির ঘোষণা করেছে। হত্যা-হামলা-খুন-অপহরণ, বিশেষ করে শিশু-নারী নির্যাতনের বিরুদ্ধে একই সঙ্গে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় গৃহীত এই কর্মসূচি ১৫-২২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে ২৩-২৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত উপজেলা/থানা পর্যায়ে ও ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সমস্ত জেলায় একই সাথে প্রচারপত্রবিলি, সমাবেশ বিক্ষোভ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিট তাদের স্ব স্ব এলাকার জরুরী দাবি সমূহ এর সাথে যুক্ত করে সামনে আনবেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সকল কর্মসূচিতে অংশ নেবেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭ আগস্টের পলিটব্যুরোর সভায় আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরার সদস্যবৃন্দ কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments