ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জলবায়ু অর্থায়নের অগ্রগতি পর্যালোচনা, অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব তুলে ধরা এবং জলবায়ু কর্মপরিকল্পনায় গতি আনতে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) ওয়েব পোর্টাল চালু হচ্ছে।
পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সহযোগিতায় রাজধানীর গুলশানের একটি হোটেলে উচ্চপর্যায়ের পরামর্শ সভার আয়োজন করে। সভায় বিডিসিপি’র সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আলোচনায় পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ, পরবর্তী বোর্ড সভার জন্য সম্ভাব্য জলবায়ু প্রকল্প ধারণা প্রণয়ন এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিডিসিপি বাস্তবায়নের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মে জাবিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের সদস্যরা এতে অংশ নেন।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মোসুমি পারভীন সভায় বিডিসিপি কাঠামোর সাম্প্রতিক অগ্রগতি এবং ওয়েব পোর্টালের বৈশিষ্ট্য ও কার্যকারিতা উপস্থাপন করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments