ডেস্ক রিপোর্ট: গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে আগুন ঝড়ানো বোলিংয়ে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ১৯ রানে ৬ উইকেট নেন তিনি। এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন বুমরাহ।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক আজ প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে সরিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিলেন বুমরাহ। প্রায় আড়াই বছর পর শীর্ষস্থান ফিরে পেলেন বুমরাহ।
পাঁচ ধাপ উন্নতি হওয়ায় ৭১৮ রেটিং সংগ্রহে আছে বুমরাহর। ৭১২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে বোল্ট। ৬৮১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।
শীর্ষ দশের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৬৭৫ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছেন তিনি। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট নেয়ায় একধাপ উন্নতি হয়েছে মিরাজের।
ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এরপর, পরের চারটি স্থানে আছেন যথাক্রমে- পাকিস্তানের ইমাম উল হক, ভারতের বিরাট কোহলি-রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
অলরাউন্ডারদের তালিকায় শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের সাকিব আল হাসানের মাথায়। ৪১০ রেটিং নিয়ে শীর্ষে তিনি। ঐ তালিকার নবমস্থানে আছেন মিরাজ।
-বাসস
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments