সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সদর উপজেলায় বাঁশচড়া ইউনিয়নের বেলবেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠেছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে সরেজমিনে ওই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্কুলের পাশেই শ্রমিকেরা প্রধান শিক্ষকের নির্দেশে বড় ২টি মেহগনি কাটছে।
এ বিষয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা জানায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের নির্দেশে তারা এই গাছগুলো কাটছে।
স্থানীয়দের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা জানায়, কেউ যেন এই গাছগুলো কাটতে বাধা দিতে না পারে সেজন্য তাদের কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করে রেখেছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যার কারণে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নয়। তবে কেউ কেউ জানান, গাছগুলি স্কুলের জমিতেই।
প্রধান শিক্ষক আব্দুল মোতালেব সাথে বারবার মুঠো ফোনে যোগাযোগ করার পর প্রায় চার ঘন্টা পরে তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিটি আমার এইজন্য আমি শ্রমিকদের নির্দেশ দিয়ে এই গাছগুলো কাটিয়েছি।
জমির কাগজপত্র দেখিয়ে তার কাছে গাছ কাটার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি সকালে লেবারদের গাছ কাটার কথা নিষেধ করেছিলাম কিন্তু তারা কেন গাছগুলো কেটেছে আমার জানা নেই।
স্কুলের জমির বি আর এস পর্চা অনুযায়ী দেখা যায় ২৩৯, ২৪০ এবং ৩৫৬ নম্বর দাগের যথাক্রমে ৩১.৩৩, ০৮ ও ১২.৬৭ শতাংশ অর্থাৎ মোট ৫২ শতাংশ জমি বেলবেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রয়েছে।
প্রধান শিক্ষকের নির্দেশে যে গাছ দুটি কাটা হয়েছে সেগুলো বি আর এস ২৪০ নং দাগের ৮ শতাংশের মধ্যে রয়েছে এবং কিছু অংশ এলাকার সরকারী রাস্তায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এর বিরুদ্ধে এর আগেও অত্র বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগসহ বি আর এস ৩৫৬ নং দাগের ১২.৬৭ শতাংশ জমি তিনি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে চাষাবাদ করছেন বলে অভিযোগ উঠে এসেছে।
এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক জানান, আমি এই গাছ কাটার বিষয়ে অবগত নই। যদি কেউ স্কুলের কোন গাছ কাটতে চায় তাহলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তা কাটতে হবে এবং যার মূল্য বন বিভাগ নির্ধারণ করবে। আমরা এর সঠিক তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments