ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিজয়নগরে একটি রেষ্টুরেন্টে আজ সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।
বুধবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি-আল-ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের (হেডকোয়ার্টার) থেকে ১০ টি এবং খিলগাঁও ফায়ারসার্ভিস থেকে ৩টি সহ মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, বিজয়নগরের তিনতলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, এই ভবনের নিচতলায় একটি খাবারের দোকান ও ভবনের উপর তলায় হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শো-রুম রয়েছে। অগ্নিকান্ড সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments