সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে অষ্টম দিনের মতো মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে এ কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।
১১ ডিসেম্বর (শনিবার) দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সমাবেশ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে পুলিশ সুপার নাছির উদ্দিনের প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। একই সঙ্গে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইউসুফ আলী ১২ ডিসেম্বর (রবিবার) জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে আমরণ অনশনের ঘোষণা দেন।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম,কালের কন্ঠ জেলা প্রতিনিধি মোস্তফা মঞ্জুর প্রমুখ।
গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে ‘পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি’ দেন। এরপর থেকে আন্দোলনে নামেন জামালপুরে কর্তব্যরত সাংবাদিকরা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments