বগুড়া অফিস: নিরাপদ সড়ক চাই বগুড়ার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের ফাঁপোর ইউনিয়ন পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬’শ শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে অবগত করা হয়। একইসাথে সড়ক দূর্ঘটনরোধে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়ে তাদের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পেইনে ট্রাফিক আইন সম্পর্কে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান।
এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ আলী, নিসচা বগুড়ার উপদেষ্টা রোটা: মোস্তাফিজার রহমান, নিসচা বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, সাংগঠনিক সম্পাদক আল আমিন, ইমরান তালুকদার নিপু, জাহিদুর রহমান, শহিদুল ইসলাম, আরমান হোসেন ডলার, লতিফুর রহমান, প্রমুখ।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাত ধরেই গড়ে উঠবে ছাত্রজনতার কাঙ্খিত বাংলাদেশ। শিক্ষার্থীদের আগামীর নেতৃত্ব দেয়ার জন্য গড়ে তুলতে হবে। পড়াশুনার পাশাপাশি সচেতন মানুষ হিসেবে নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এজন্য সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানানো হয়। দেখে শুনে পথচলাসহ নিরাপদে চলাচল করার আহবান জানানো হয়।
শেষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট, খাবার ও নিসচা লগো স্লোগান যুক্ত কলম বিতরণ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments