ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে বই ও গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। বই সৃষ্টিশীল চিন্তার বিকাশ ও মনের খোরাক মেটানোর পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। অতীত ইতিহাস ও জ্ঞানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের মাধ্যমে গ্রন্থাগার সর্বকালের সভ্যতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে। গণগ্রন্থাগারে জনসাধারণের অবাধ প্রবেশাধিকার শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক অগ্রগতির বৈশ্বিক প্রেক্ষাপটে গ্রন্থাগারের প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি গ্রন্থাগারকে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে আমি সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানাই।
তথ্যের অফুরন্ত ভাণ্ডার গ্রন্থাগার। পাঠক, গবেষক ও তথ্য সংগ্রহকারীদের কাছে গ্রন্থাগারকে আরো আকর্ষণীয় ও কর্মপোযোগী করে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে যান্ত্রিকতার রুদ্ধতা থেকে মুক্ত করতে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন ইতিবাচক অবদান রাখবে-এ প্রত্যাশা করি।
আমি ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ এর সাফল্য কামনা করি।”
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments