ডেস্ক রিপোর্ট : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭টি অভিযান পরিচালনা করে ৭৬২টি মামলা দায়েরপূর্বক ৭১ জন শীর্ষ মাদক কারবারি-সহ ৮৪৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন মাদকের চিহ্নিত গডফাদার রয়েছে।
গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে।
অভিযান পরিচালনাকালীন ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাঁজা, ২ দশমিক ৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ১ হাজার ৫৪২ ক্যান বিয়ার, ২ হাজার ৮০১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ২২২ লিটার চোলাই মদ, ২ হাজার ৭৪২ এমপুল ইনজেকশন, একটি শটগান, নয় রাউন্ড গুলি, নয়টি যানবাহন এবং ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ টাকার নগদ অর্থ উদ্ধার ও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments