স্টাফ রিপোটার: শিক্ষাকে মজার ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। রাজধানীর কারওয়ান বাজারস্থ এ এস মাহমুদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা-২০২২’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জিএনবি’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হারুনুর রশীদ খান, বাংলাদেশ সোশ্যাল সার্ভিসের নির্বাহী পরিচালক বনি বারোই, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তপন ফিলিপ, অ্যাকশন ফর সোশাল ডেভেলপমেন্ট (এএসডি) কর্মকর্তা গুল-ই জান্নাত, ঘুড়ি স্কুলের প্রধান শিক্ষক শিমুল আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয়, একাডেমিক পারফরম্যান্সে ইংরেজি দক্ষতা বাড়াতে গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করছে। এ বছর ৭৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট দুই হাজার ৫৬৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে ১২টি জেলার ৪৫ জন শিশু জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের সাদিয়া জান্নাত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে।
এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জীবনে ব্যাপক প্রভাব ফেলবে অনুষ্ঠানের আলোচকরা। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments