তিতাস, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”'- এ স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য বিভাগ। ২৩ জুলাই থেকে এক সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফরমালিন রোধ, জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, বিলুপ্তপ্রায় জাতের মৎস্য চাষে গুরুত্ব আরোপসহ বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং এক সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের সকল গনম্যাধম কর্মিকে উপস্থিত থাকার আহবান করেন।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন উপজেলা মৎস্য অফিসার(অঃদাঃ) আবু সামা।
তিনি সাংবাদিকদের বলেন, বাগাতিপাড়া উপজেলায় মৎস্য উৎপাদনে ২০২১-২২ অর্থ বছরে, ২২০০শত মেট্রিকটন চাহিদা পূরন হয়েছে। এবারও চলতি বছরে মৎস উৎপাদনে লক্ষমাত্রা পুরন করা সম্ভব বলে মনে করেন। ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চাইজ দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে।এ বছর উপজেলা পর্যায়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মাইকিং,ব্যানার,পোষ্টারের,ফেসটুন ইত্যাদি মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সফল মৎস চাষীদের পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন,প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে বিভিন্ন বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান,পুকুরের মাটি ও পানি পরিক্ষা সহ মৎস সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments