সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে গত ২৪ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি ১৬সে,মিটার রেড়ে বিপদসীমার ৩০ সে, মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
উজানের ধেয়ে আসা পাহাড়ি ঢল আর বর্ষনের কারণে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থেকে যমুনার পানি ৩০সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধির ফলে পাঁচ উপজেলায় ১৭টি ইউনিয়নে পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । পানি বন্দী হয়ে পরেছে প্রায় ২৫ হাজার মানুষ । বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ,কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও নদী ভাঙ্গনের কবলে পরে ৫৬ বসতবাড়ী নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো, নায়েব আলী জানিয়েছেন,
বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় আগেই ৩৫ মেট্রিকটন চাল ও ২৭লাখ টাকা রাখা হয়েছে। এছাড়াও জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৪শত মেট্রিকটন চাল ও নগদ ৮২ লাখ টাকা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments