আনিছ আহমেদ ( শেরপুর)প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ১৫ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক সাহেলা আক্তার , পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার এজেড এম মোর্শেদ ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সরকারি – বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা শ্রদ্ধা জানান।
পরে শহরে শোক র্যালী বের করা হয়। র্যালীশেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক।
প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার সায়্যিদ এজেড এম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু।
পরে কোরআন খানি, দোয়া ও অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments