ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ইভটিজিং এর প্রতিবাদ করায় সাবেক যুবদল নেতার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এবিষয়ে আজ সোমবার বিকেলে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছে আহতের ছোট ভাই ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান আলী কালাম মন্ডল।
সোমবার বেলা ১২ টায় মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামে ভাটা পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
মজিবর রহমান বাবু মণ্ডল ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা কলেজ ছাত্রদল ও ভেড়ামারা পৌর যুব দলের সাবেক সভাপতি।
অভিযোগ সূত্রে জানাগেছে, আজ বেলা অনুমান ১২ টার সময় বাবু মণ্ডল নিজ বাড়ি থেকে ক্ষেমিরদিয়াড় মাঠে চাষাবাদের জমিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। ক্ষেমিরদিয়াড় গ্রামের ভাটা পাড়ায় পাকা রাস্তায় পৌঁছালে তার উপর দেশীয় ধারলো অস্ত্র নিয়ে মজিবর রহমান বাবু মন্ডলের উপর হামলা চালায় ১০/১২ জন।
অভিযুক্ত মোঃ স্বপনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় হামলাকারীরা হাত কুড়াল দিয়ে মাথায় আঘাত করে এতে বাবু মণ্ডল গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া সহযোগীরা লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়ে হাত- পা শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। তারা বাবু মন্ডলকে হত্যা সহ নানাবিধ ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করেন।
এ ঘটনার সংবাদ পেয়ে বাবু মন্ডলের ভাই ইমরান আলী কালাম মন্ডল ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এব্যাপারে আহত মুজিবর রহমান বাবু মণ্ডলের ভাই ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইমরান আলী কালাম মন্ডল বলেন, নাতীকে ইভটিজিং করা হয় এর প্রতিবাদ আমার ভাই করলে তারা ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে হামলা চালায় হত্যার উদ্দেশ্য নিয়েই এ হামলা চালানো হয়েছে। মাথায় হাত কুড়াল দিয়ে আঘাত করেছে ১৯ টি সেলাই হয়েছে। আমি বাদী হয়ে থানায় অভিযুক্ত সন্ত্রাসী স্বপনসহ মোট ৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি দ্রুত হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বিএনপি নেতা বাবু মণ্ডলের উপরে সন্ত্রাসী হামলার বিষয়ে থানায় লিখিত অভিযোগ জমা পড়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments