রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মর্নিংসান-৯ লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বালুবাহী বাল্কহেডটি ডুবে যায় এবং মিলন ও কালাম নামের এর ২ শ্রমিক নিখোঁজ হন।
তবে লঞ্চের প্রায় তিন শতাধিক যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ৮ আগস্ট সোমবার রাত ৯টার দিকে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী মীরেরহাট এলাকায় সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, সংঘর্ষে লঞ্চটির তলা ফেটে গেছে। লঞ্চটিকে উজিরপুরের চৌধুরীহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে যাত্রীদের নামানো হয় এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
যাত্রী সোনিয়া আক্তার মনি ও তার মা বিলকিছ বেগম জানান লঞ্চটিতে পানি উঠতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তাদের চৌধুরীহাটে নামিয়ে দেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ বাল্কহেড শ্রমিক মিলন ও কালামের সন্ধান করছিলেন। নিখোঁজ ওই দুই শ্রমিকের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ ( স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments