রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাদারকাঠি গ্রামে ৪ বছরের শিশুকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা জানান, গত ১৭ জুলাই রবিবার দুপুরে আমাদের বাড়ির সংলগ্ন প্রতিবেশীদের দোয়া মিলাদ অনুষ্ঠানের পরিবারের সবাই আমন্ত্রিত ছিলাম। সেই সুযোগে পূর্ব পরিচিত পাশ্ববর্তী উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের লম্পট আনোয়ার সিকদার(৫৫) বাড়িতে কেউ না থাকার সুযোগে আইসক্রিমের লোভ দেখিয়ে অটো গাড়িতে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল থেকে লম্পট দৌড়ে পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে ও শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও এক পর্যায়ে জানাজানি হয়ে যায়। নিষ্পাপ শিশুর মা-বাবাসহ স্বজনরা লম্পট আনোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এবিষয়ে লম্পট আনোয়ার সিকদারের স্ত্রী বলেন, আমার স্বামী নোংরা মানসিকতার মানুষ। এর আগেও এরকম জঘন্য অপরাধ সে বহুবার করেছে, ছেলে মেয়ে বড়ো হয়েছে লোকলজ্জায় মানুষ কে মুখ দেখাতে পারিনা। এলাকাবাসীর সাথে সাথে আমরাও এই জঘন্য অপরাধের বিচার দাবি করছি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments