সাবেক মন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ গ্রেফতার

প্রকাশ : 29 Oct 2024
সাবেক মন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাবেক মন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর নিজ বাসা থেকে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ আওয়ামীলীগ সরকারের সাবেক কৃষি মন্ত্রী ও সাবেক চিফ হুইপ ছিলেন।

সম্পর্কিত খবর

;