ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান যুব সমাজ আগামী দিনে দেশের নেতৃত্ব প্রদান করবে। দক্ষ নেতৃত্বের ক্ষেত্রে সৎ ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীর বিকল্প নেই। তিনি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বে করোনা সংকট মোকাবেলাসহ সকল সংকটের উত্তরণ ঘটিয়ে সফলভাবে দেশ পরিচালনা করে আসছেন। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, মাদক, সন্ত্রাস, দূর্নীতি থেকে যুব সমাজকে দুরে থাকতে হবে। আজ বিকেল ৩ টায় জামিরা বাজার পিপরাইল সিদ্দিকিয়া ফাযিল মাদ্রসা মাঠে ফুলতলা উপজেলার ৩নং জামিরা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জামিরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, শাহাদাৎ বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, মহিলা আওয়ামীলীগ নেতা শাহিদা ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments