আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে নৌকা ডুবে দুই ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ২১ জুন শুক্রবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে।
নিহতরা হচ্ছে কান্দুলী গ্রামের ছোরহাব আলীর ছেলে মোশারফ হোসেন মিল্টন (২১) সে রংপুর মেডিকেলের ছাত্র ছিল। অপরজন ওই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (২৩) তিনানী ডিগ্রী কলেজের ছাত্র।
ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান দুপুর সাড়ে বারোটার দিকে ৭ বন্ধু মিলে কাল্দুলী নলাডুবি বিলে নৌকা ভ্রমণে যায়।
একপর্যায়ে বিলের মাঝখানে নৌকাটি ডুবে গেলে পানিতে ডুবে ওই দুই ছাত্রের মৃত্যু ঘটে।
অন্যান্যরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments