বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে আজ ২৯ জানুয়ারি রবিবার ‘জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের স্থানীয়ভাবে অভিযোজনের জন্য টেকসই জীবিকার কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক গবেষণা প্রকল্পের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি। সেমিনারে প্রকল্পের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপিত হয়।
সেমিনারে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনা, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম, প্রকল্পের উপ-পরিচালক অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় অধিকতর গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের স্থানীয়ভাবে অভিযোজনের উপর গুরুত্বারোপ করে বলেন, এই সেমিনারের গবেষণালব্ধ ফলাফল যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগপ্রবণ গ্রামীন মানুষের জীবনমান বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ দেশ-বিদেশে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। স্বাধীনতা উত্তরকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ ঝুঁকি প্রশমনে নানাবিধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায়, বর্তমান সরকার দুর্যোগপ্রবণ গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments