আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরে পুকুরে ডুবে মুনায়েম ইসলাম মিশুক (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকাস্থ নিজাম উদ্দিন আহমেদ কলেজের পাশের পুকুরে ওই ঘটনা ঘটে। মৃত মিশুক একই ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রামের মো. মজনু মিয়ার ছেলে। সে শেরপুর টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মোনায়েম ইসলাম মিশুকসহ তার বন্ধু-বান্ধবরা মিলে নিজাম উদ্দিন আহমেদ কলেজ মাঠে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবল পুকুরে চলে গেলে মিশুক ফুটবলটি তুলে আনতে পুকুরে লাফ দেয়। অনেকক্ষণ পরও সে পুকুর থেকে উঠে না আসায় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও না পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে মিশুকের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান জানান, এ ঘটনায় বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments