ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আদাবর থানা বিএনপি’র উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আদাবর থানা বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির এবং আদাবর থানাধীন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন হাসপাতালের বিছানায় মূমুর্ষ অবস্থায় রয়েছেন। অবিলম্বে সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠাতে সরকারের গড়িমসি এদেশের জনগণ সহ্য করবে না। বর্তমান আওয়ামী সরকার প্রতিহিংসাপরায়ণ সরকার। তাদের মধ্যে মানবিকতাবোধ নেই বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে বিদেশে পাঠানোর কোন উদ্যোগ গ্রহণ করছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে এবং দেশনেত্রীর জীবন বাঁচাতে বিএনপি নেতাকর্মীরা যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments