দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউন চলকালে করোনা স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৩ জনের ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দৌলতপুর উপজেলার জয়পুর ও মহিষকুন্ডি বাজারে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। এদিকে লকডাউনের পঞ্চম দিন গতকাল শুক্রবারও দিনভর দৌলতপুর উপজেলা প্রশাসন তৎপরতা চালিয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও দৌলতপুর থানা পুলিশ দৌলতপুরের বিভিনś বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জনসচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি লকডাউন বিধি নিষেধ মেনে চলার আহźান জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মুখে মাস্ক ব্যবহার না করা সহ করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারায় ২টি মামলায় ২জনের ১৩ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নাহারুল ইসলাম নামে এক বিস্কুট কারখানা মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে করোনা স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৩ জনের জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমন রোধে ও লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলামান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments