বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “ক্লাব ফেস্ট–২০২৫”। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদ্প্তর কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী (১-২জুলাই, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উক্ত ক্লাব ফেস্ট অনুষ্ঠিত হয়। সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ক্লাব ফেস্ট চলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
উৎসবটি উদ্বোধন করেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ।
উদ্বোধনী দিনে উপাচার্য মহোদয় অংশগ্রহণকারী ৩৩টি ক্লাবের প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলনে, “বুয়েটের শিক্ষার্থীরা শুধু অ্যাকাডেমিক নয়, সহশিক্ষা ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিচ্ছে। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং মানবকি গুণাবলিকে বিকশিত করতে সহায়ক ভূমকিা রাখে।”
ক্লাব ফেস্টে প্রতিটি ক্লাব তাদের অ্যাকাডেমিক, সামাজিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রর্দশনী উপস্থাপন করে। শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, ফান গেমস, সচেতনতামূলক আয়োজন এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ক্লাব কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে।
শিক্ষার্থীদের পদচারণা, ক্লাব সদস্যদের উদ্যম এবং দর্শনার্থীদের আগ্রহ এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, প্রতি বছর ক্লাব ফেস্টে আয়োজনের মাধ্যমে বুয়েটের সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত ও গঠনমূলক হয়ে উঠছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments