ডেস্ক রিপোর্ট: সমাজের মধ্যবিত্ত শ্রেণির সামর্থ্যের কথা মাথায় রেখে ইনফিনিক্স তাদের জনপ্রিয় স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম কমিয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির আগের দাম ছিল ২৭,৯৯৯ টাকা, যা বর্তমানে দুই হাজার টাকা কমে পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়। দেশের স্মার্টফোন বাজারে এই দামের পরিবর্তন ইনফিনিক্সকে মিড বাজেট ক্রেতাদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।
প্রিমিয়াম ফিচারের দিক থেকে এই দামের মধ্যে ইনফিনিক্স নোট ৫০ ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর—যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়। ফোনটির গঠনেও রয়েছে ভিন্নতা। এটি তৈরি করা হয়েছে 'আর্মর অ্যালয়' ফ্রেম দিয়ে, যার উপাদান হিসেবে রয়েছে দামাস্কাস স্টিল এবং এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের মিশ্রণ।
ফোনটির হার্ডওয়্যার পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, যার সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি রয়েছে ইনফিনিক্সের নিজস্ব ওয়ান ট্যাপ এআই♾️ প্রযুক্তি, যা ব্যবহারকারীর নিত্যদিনের কাজগুলোকে আরো সহজ করে তোলার পাশাপাশি ফোন ব্যবহারের ধরন বুঝে ব্যাটারি ও পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে।
এই ফোনের ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওয়াইএস)। দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে এতে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ৩৩ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং (ম্যাগচার্জ) প্রযুক্তি সম্পন্ন - এই দামে যা এখনও একটি ব্যতিক্রমী ফিচার।
ফোনটির সফটওয়্যার সাপোর্টের জন্য এতে ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩৬ মাসের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে। দেশজুড়ে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments