ডেস্ক রিপোর্ট: ব্যাংক হিসাব চাওয়ার ঘটনায় প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংগঠনগুলোপ সমাবেশ করেছে। আজ রোববার দুপুরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল।
সমাবেশে নেতারা তীব্র নিন্দা বলেছেন, রাষ্ট্র যেকোনো নাগরিকের ব্যাংক হিসাব চাইতেই পারে। কিন্তু এখানে সংগঠনকে লক্ষ্য করে যেভাবে তথ্য চাওয়া হয়েছে, সেটি গভীর ষড়যন্ত্রের অংশ। এ জন্য তাঁরা এটি প্রত্যাহার চান। একই সঙ্গে কী তথ্য পাওয়া গেল, সেটি প্রকাশের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, বিএফইউজের আরেকাংশের সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন , ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সম্পাদক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ডিআরইউর সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক শুক্কর আলী, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, বর্তমান সভাপতি মিজান মালিক, অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমিন রিনভী প্রমুখ।
সমাবেশ থেকে, এ ঘটনার সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments