সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে এসএ টিভি ও বাংলাদেশ বেতারের জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩১ ডিসেম্বর সাধারণ সভা শেষে রাতে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
২০২২ সালের জন্য নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন (অবজারভার), লিয়াকত হোসাইন লায়ন (বাংলা টিভি/যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুন (নিউজ টুয়েন্টিফোর টিভি/স্বদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ/সিটিনিউজ ঢাকা), দপ্তর সম্পাদক শামীম আলম (মাইটিভি), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এ জলিল (সম্পাদক, দৈনিক আজকের জামালপুর), মুকুল রানা (দিনকাল), ইউসুফ আলী (যায়যায়দিন), শোয়েব হোসেন (যমুনা টিভি/দেশরূপান্ত), এম সুলতান আলম (বাংলাদেশ টুডে)।
এছাড়াও নির্বাচনে ২০২৩ সালের জন্য দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল সভাপতি এবং দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments