শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সর্বত্র হাতুড়ে পশু চিকিৎসকের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত হাতুড়ে চিকিৎসকরা সরকারী বিধি নিষেধ না মেনে পশু চিকিৎসা করে যাচ্ছে। ভুল চিকিৎসার কারণে অনেক গরু ছাগলসহ অন্যান্য পশুর মৃত্যুও হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গান্ধিগাঁও গ্রামের গ্রাম্য পশু ডাক্তার গোলাম তুহিন গ্রামের সহজ-সরল মানুষের কাছে মোটা অংকের টাকা নিয়ে অসুস্থ হওয়া পশুগুলো চিকিৎসার মাধ্যমে ভালো করতে গিয়ে মেরেও ফেলেছে। যেমন ওই গ্রামের প্রদীপ কুমার জানান, তার একটি গর্ভবতী গরু তুহিনের ভুল চিকিৎসা ও নিম্ন মানের ঔষধ প্রদানের কারণে মরে যায়। ভালুকা গ্রামের সমছ উদ্দিন ও কাশেম মিয়া জানায়, তাদেরও ৩টি গরু ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়। এলাকার সহজ-সরল ভুক্তভোগী মানুষগুলো গোলাম তুহিনের এমন অপ-চিকিৎসা থেকে বাঁচতে সরকারের প্রাণী সম্পদ দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments