ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় বুধবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসচাপায় জাহানারা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জাহানারা সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার রজব আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী তাপসিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাসকে পাশ কাটানোর সময় ঢাকাগামী তাপসিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ওই নারী পথচারীকে চাপা দেয়। গুরুতর আহত জাহানারা হককে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় সাগরিকা পরিবহনের বাসটিও মহাসড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments