রাজশাহী অফিস: মহামারী কোভিড-১৯ মোকাবেলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারাবিশ্বে খাদ্য-সংকট ও নিত্যপণ্যের মূল্য-বৃদ্ধি চরম আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও বাংলাদেশের কৃষকগণ খাদ্য উৎপাদন অব্যাহত রাখার ফলে দেশে কোন বিপর্যয় ঘটেনি। মানুষের সাময়িক কিছুটা কষ্ট হলেও দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু সাঁথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক স্বাধীনতা সোপান প্রাঙ্গনে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন " আমার বাংলার মানুষ ও বাংলার মাটি থাকলে এ দেশ সোনার বাংলায় রূপান্তর হবে"। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। এ দেশের কৃষকগণ যুগ যুগ ধরে উৎপাদন অব্যাহত রেখে দেশকে খাদ্য নিরাপত্তা এনে দিয়েছেন। আর দেশের কৃষিকে আধুনিকায়ন, কৃষকদের নানান ধরনের প্রণোদনা ও বৈশ্বিক চাপ উপেক্ষা করে তাঁদের ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি-খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার।
ডেপুটি স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, দেশের এক ইঞ্চি জায়গা অনাবাদী থাকবে না। আবাদী জমির পাশাপাশি বাড়ির আশেপাশে সবজি চাষ, পুকুরে মাছ চাষ, রাস্তার দুই পাশে ফলজ গাছ উৎপাদন করতে হবে। এর মাধ্যমে একদিকে খাদ্য উৎপাদন বাড়বে ও মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। কৃষি উৎপাদন বাড়ালে কোন ধরণের সংকট বাংলাদেশকে স্পর্শ করতে পারবে না ইনশা আল্লাহ।
সাঁথিয়া পৌরসভা কর্তৃক বাস্তবায়িত রাস্তাঘাট পাকাকরণ, বাস স্ট্যান্ড নির্মান ও সাঁথিয়া তাতি বাজারের শুভ উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, প্রধানমন্ত্রী জনগনকে উন্নত নাগরিক জীবন উপহার দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। সম্প্রতি "অসাধারণ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বকে ‘চমকে’ দিয়েছে" বলে মন্তব্য করেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। অথচ এই বিশ্ব ব্যাংক দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। আমরা জাতির জনকের কন্যা শেখ হাসিনার ঘোষণায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, এরপর তারাই আজ আমাদের প্রশংসায় পঞ্চমুখ।
সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সাধারণ সম্পাদক তপন হায়দার সান পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments