ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি চীনা বাজারে নিয়ে আসছে এর নতুন ১১ প্রো ফাইভজি সিরিজ। সম্প্রতি ব্র্যান্ডটি এই সিরিজের অফিসিয়াল লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। রিয়েলমি ১১ প্রো+ ফাইভজি ও রিয়েলমি ১১ প্রো ফাইভজি এই দু’টি ভ্যারিয়েন্টে আগামী ১০ মে চীনা বাজারে উন্মেচিত হবে এই সিরিজের ফোন।
রিয়েলমি ডিজাইন স্টুডিও এবং গুচি’র প্রাক্তন প্রিন্টস ডিজাইনার ম্যাটিও মেনোটো যৌথভাবে তৈরি করেছে আকর্ষণীয় নতুন মাস্টার ডিজাইন। এই ডিজাইনের ব্যাকে আছে লাইচি লেদার এবং ক্যামেরা মডিউলের চারপাশে আছে লেইসের মতো স্ট্রিপ, যা সরাসরি স্মার্টফোনের নীচের দিক পর্যন্ত বর্ধিত। মিলান শহরের অপরূপ সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোনের রঙ ডিজাইন করা হয়েছে। সূর্য উদয়ের সময় মিলানের বিভিন্ন স্থাপত্যের নান্দনিক সৌন্দর্য আরও বেড়ে যায়, সেই সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে এই ফোনে সানরাইজ বেইজ রঙ নিয়ে আসা হয়েছে। সাথে আছে আরও দু’টি আকর্ষণীয় রঙ - ওয়েসিস গ্রিন এবং অ্যাস্ট্রাল ব্ল্যাক।
রিয়েলমি ডিজাইন স্টুডিওর সাথে যৌথভাবে ম্যাটিও রিয়েলমি ১১ প্রো ফাইভজি’র টেক্সচার ও প্রিন্টস ডিজাইন করেছে এবং এই ফোনে বিলাসবহুল অনুষঙ্গে দেখা যায় এমন কারুকাজ সংযোজন করা হয়েছে। প্রিমিয়াম লিচি লেদার ব্যাক ছাড়াও, প্রিমিয়াম অনুভূতি নিশ্চিত করতে এই ফোন ডিজাইন করার সময় ব্যবহার করা হয়েছে থ্রিডি-কটিউর লেভেল সিম এবং এই খাতের প্রথম থ্রিডি ওভেন টেক্সচার টেকনিক।
রিয়েলমি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যে জানতে চোখ রাখুন সোশ্যাল মিডিয়ায়।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments