উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ মাইনুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় কলেজের সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, প্রতিষ্ঠাতার বড় ছেলে সৈয়দ তাহমিদ আজিজুল হক, প্রতিষ্ঠাতার ভাতিজা সৈয়দ নাজমুল হাসান, মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল আজিজ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান নকিব, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার, উজিরপুর শেরেবাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলমরহুম সৈয়দ মাইনুল হকের সহধর্মিণী এবং দুই কন্যা , পৌর বিএনপির সহ সভাপতি আঃ রাজ্জাক সরদার, হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ মামুন সিকদার, সেলিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার,সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ অনেকে।সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী।অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার চ্যাটার্জি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments