দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা বাবুল আক্তার খুনের ঘটনায় খুনীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মীরা।
রেববার রাত ৮টার উপজেলার রিফায়েতপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় হত্যাকান্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার ও দৌলতপুর কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় রোববার সন্ধ্যা রাতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এর আগে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছিল। আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। তাদের জামিন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে আসামিদের আটক করতে পুলিশ কাজ করবে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজার এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাবুল আক্তার ও সোহাগ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুর ২টার দিকে বাবুল আক্তার মারা যান। নিহত বাবুল আক্তার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে এবং সে ঢাকা বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। হামলার ঘটনায় অভিযুক্ত আলম হোসেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
এদিকে হামলার ঘটনার দিন রাতেই আহত বাবুল আক্তার হাসপাতাল থেকে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় মাদিয়া এলাকার বিএনপি নেতা আলম ও নবীর নামসহ আরও ৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments