কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা।। খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসট্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে গালিগালাজ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৫ নাম্বার কয়রা গ্রামের মৃত কাদের ঢালির পুত্র মো. খলিল ঢালি বুধবার এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, তিনি তার পুত্র মো. আছমাতুল্লাহ আল বাচ্চুর উপর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা হামলা চালায়। তিনি কয়রা থানা পুলিশকে অবহিত করে তার চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তারা রাত আড়াই টার সময় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।
জরুরি বিভাগে এসে মেডিকেল অ্যাসিসট্যান্ট আব্দুল্লাহ আল মামুন বের হয়ে প্রেসক্রিপশন লিখে দেন। গভীর রাতে কোন ফার্মেসি খোলা না থাকায় একজনকে ডাকাডাকি করার পর তার কাছে কোন ঔষধ পাওয়া যায়নি। তারা আবার হাসপাতালে ফিরে এসে আব্দুল্লাহ আল মামুনকে ওই ঔষধ ফার্মেসিতে নেই বললে তখন তিনি বলেন তোমাদের রোগীকে পাইকগাছাতে নিয়ে যাও। মো. খলিল ঢালি আরো বলেন, আমরা এত রাতে রোগী নিয়ে যাব কি করে বললে তখন মেডিকেল অ্যাসিসট্যান্ট আব্দুল্লাহ আল মামুন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে মেডিকেল অফিসার ডাক্তার মো. রাকিব হাসান এসে চিকিৎসা সেবা দেন।
এ বিষয়ে জানতে চাইলে মেডিকেল অ্যাসিসট্যান্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, সুতা নিয়ে একটা ঘটনা। এটা কোন গালিগালাজের ঘটনা না। ওনারা বলছে এত বড় হাসপাতালে একটা সুতা নেই কেন, আমি ওনাদের বলছি আপনি সুতাটা নিয়ে আসেন, আমি কাজটা করে দিচ্ছি। ওনারা আমাকে আরও হুমকি ধামকি দিছে বলছে সকালে দেখে নিবো।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments